Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পুড়ছেন মুমিনুল, শিখতে চান আরও


স্পোর্টস ট্রিবিউন

এ বছর সাদা পোশাকে টাইগারদের পথচলা শুরু হয়েছিলো কিউই বধ করে। নতুন বছরে নতনি গড়ে হয়েছিলো পদযাত্রা। কিন্তু ধারাবাহিকতার ইতি ঘটে দক্ষিণ আফ্রিকা সফরে। অধিনায়ক মমিনিুলের ভাষ্য,যদি সারা বছরও টেস্ট খেলি, উন্নতির কোনো শেষ নেই।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছিলো বাংলাদেশ। সে হিসেবে আত্মবিশ্বাস গিয়ে ঠেকেছে চূড়ায়। আশা নিয়েই টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ওয়ানডে সিরিজের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টেস্টে। দুই টেস্টেই বাজেভাবে হারের পর সমালোচনায় বিদ্ধ হয়েছে মমিনুল বাহিনী।


এই বিষয়ে অধিনায়ক মমিনুল হকের কথা, টেস্ট থেকে এখনও অনেক কিছু শেখার জায়গা আছে। এই বিষয়ে তিনি বলেন, ‘টেস্টে যদি বলেন আমি যদি আগামী দুই বছরও খেলি, সারা বছরও খেলি টেস্টে উন্নতির শেষ নেই।’

তিনি আরও বলেন, ‘ম্যাচ হারি বা জিতি প্রত্যেক সিরিজেই কিন্তু শেখার অনেক কিছুই থাকে। আপনি যদি শেখা বাদ দেন তাহলে উন্নতি করতে পারবেন না। আমাদের শেখার অনেক কিছুই আছে।’

টেস্ট ক্রিকেটে বোলারদের কিভাবে উন্নতি করতে হবে সেই বিষয়েও কথা বলেন মমিনুল। তার মতে বোলারদের অনেক কিছুই শেখার আছে।

 

এই বিষয়ে তিনি বলেন, ‘টেস্ট বোলাররা নতুন বলে কিভাবে কোন জায়গায় বোলিং করবে। পুরনো বলে কোথায় বোলিং করবে। শেষ সেশনে কিভাবে বোলিং করবে। শেখার আসলে অনেক কিছুই আছে। আমার কাছে মনে হয় আমাদের বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের কোনোটিতেই ম্যাচ না জেতাতে অনেকটা স্বাভাবিক হিসেবেই মনে নিয়েছেন অধিনায়ক মমিনুল। তার মতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতার পর দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের উপর প্রত্যাশার চাপ বাড়ানো হয়েছে বলে জানান।

এই বিষয়ে মমিনুল বক্তব্য, ‘আপনাদের প্রত্যাশাটা একটু বেশি ছিলো। আপনারা হয়তো অনেকে মনে করছে আমরা একটা টেস্ট ম্যাচ জেতার পর বিশ্বের এক নম্বর দল হয়ে গেছি। এটা কিন্তু আপনাদের ভুল ধারনা।’

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল তাদের পায়ের নিচে মাটি খুঁজে পেয়েছে। তবে টেস্ট ক্রিকেটে এখনও পায়ের তলায় মাটিতে খুঁজছে টাইগাররা। এই বিষয়ে মমিনুল বলেন, ‘ ওয়ানডে সিরিজ জিতেছে এটা অনেক ইতিবাচক ছিলো। টেস্ট এমন একটা খেলা ওয়ানডের মতো না। ওয়ানডেতে বাংলাদেশ অনেক স্ট্যাবল দল। টেস্টে কিন্তু আমরা ওইভাবে স্ট্যাবল না। আপনি যেটা বললেন নড়বড়ে হয়ে গেছি আসলে সেটা হয়নি।’

দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের বিপক্ষে স্পিনেই ধরাশায়ী হয়েছে বাংলাদেশ দল। ভবিষ্যতে স্পিন খেলতে আরও বেশি মনোযোগী হবেন বলেও জানিয়েছেন বাংলাদেশের টেস্ট কাপ্তান মমিনুল।

এই বিষয়ে তিনি বলেন, ‘আমরা যখন স্পিনে খেলবো কোন দিকে রান করলে ভালো হবে কোন দিকে রান করলে রিস্ক থাকবে-এই জিনিসগুলো আমাদের মানিয়ে নিতে হবে।’

Post a Comment

0 Comments