Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে চারজন। Four Cricketer race to become T20 captain

স্পোর্টস ট্রিবিউন

বৃহস্পতিবার সাধারণ সভায় বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। এ সভায় জোর গুঞ্জন ছিল, জাতীয় ক্রিকেট দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নামও ঘোষণা করা হবে। তবে আশায় গুঁড়েবালি। (Sakib Al Hasan)


সভা পরবর্তী সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপ জানান, 

এ বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত হয়নি। দুই-তিন দিন পর আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করা হবে। সেখানেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান।

জানা গেছে, এদিকে টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে  সাকিব আল হাসান ছাড়াও আছে আরও তিনজনের নাম। সবশেষ স্থায়ী অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকেও বিবেচনায় রেখেছে বোর্ড। এছাড়া জিম্বাবুয়ে সফরে দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান ও লিটন দাসের কথাও ভাবছে বিসিবি। (BCB)


সংবাদমাধ্যমকে পাপন বলেছেন, ‘(অধিনায়কত্বের বিবেচনায়) এখানে আরও নাম ছিল। আগে এসেছিল লিটন দাস, এরপর অনেকেই সোহানের নাম বলেছে, সে ভবিষ্যতের জন্য ভালো হতে পারে। একজন অধিনায়ক হলে আরেকজন তো সহ-অধিনায়ক হবে। এখানে কতগুলো ব্যাপার আছে, যাকেই বানাই না কেন, আগে তার সাথে তো কথা বলতে হবে।’ (T-20)


তিনি আরও যোগ করেন, ‘কিছু নীতিমালা ঠিক করে নিতে হবে। সবই বাকি আছে, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। যে ৪ জনের নাম বললাম এর মধ্যে একজন না করেছে। সে হবে না স্বাভাবিকভাবে। এদের মধ্যে সোহান তো ইনজুরিতে। (T-20 Captain)
সাকিব হচ্ছে কি, হচ্ছে না- এটা এখন আমি বলব না।’

Post a Comment

0 Comments