Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ব্যর্থতার দায় স্বীকার করে দায়িত্ব ছাড়লেন রুট


ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দিয়েছেন জো রুট। নানা আলোচনা-সমালোচনার পর এই সিদ্ধান্ত নিলেন তিনি। টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে এই কিংবদন্তির ক্যারিয়ার ছিলো উজ্জল নক্ষত্রের মতো। এই উইলো হাতে পার করছেন ক্যারিয়ারের সেরা সময়। কিন্তু অধিনায়ক হিসেবে চিত্র পুরোপুরি ভিন্ন।


টেস্টে তার নেতৃত্বে ইংল্যান্ড খেলেছে মাত্র  ১৭ ম্যাচ, জিতেছেন মাত্র ১ ম্যাচে। দেশের মাটিতে কিংবা বিদেশে ভারতের কাছে সিরিজ হার, নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের দলকে আশানুরূপ সাফল্য এনে দিতে না পারা, অ্যাশেজে ভরাডুবির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ হারে কপাল পুড়েছে রুটের৷


সাবেক ইংলিশ অধিনায়ক থেকে শুরু করে, মিডিয়া সব জায়গায় ঝড় উঠেছে জো রুটের অধিনায়কত্ব নিয়ে। ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ ৬৪ টি টেস্টে অধিনায়কত্ব করা রুটের জয় সংখ্যা ২৭ টি, বিপরীতে জয় ২৬ টি৷

Post a Comment

0 Comments