লা লিগায় বার্সেলোনার শক্ত প্রতিপক্ষ বলতে রিয়াল মাদ্রিদকেই বিবেচনা করা হতো। তবে ইতিহাসের মোড় ঘুরে গেছে। এবার বোধহয় সেই জায়গা নিতে যাচ্ছে লিগের তলানীর দল কাদিজ। কাদিজের সঙ্গে সবশেষ চারবারের দেখাতে দুইবারই যে পরাজয় বরণ করতে হলো বার্সাকে। এবার ন্যু ক্যাম্পে আরেকবার কাদিজের কাছে ধরা খেল জাভির দল। উজ্জীবিত পারফরম্যান্সে বার্সার মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরলো সফরকারীরা।
0 Comments